১৯৭৪ সালে দুর্ভিক্ষে ৭ থেকে ৮ লাখ লোক না খেয়ে মারা গিয়েছিল : প্রধানমন্ত্রী

fec-image

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের জনসভায় বলেছেন, দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে দুর্ভিক্ষে ৭ থেকে ৮ লাখ লোক না খেয়ে মারা গিয়েছিল। শহীদ জিয়া যখন খালকাটা কর্মসূচি শুরু করেছিলেন তখন সেচ সুবিধার কারণে এদেশের খাদ্য উৎপাদন দ্বিগুন হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশ দেশ থেকে বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল।

২৭ এপ্রিল সোমবার যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি আরো বলেন, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক আমরা বিশ্বাস করি, এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এজন্যই আমরা বলি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, যতদিন দায়িত্ব থাকবে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি গ্যাসের কার্ড করে দেয়া হবে।

নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূলে লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। এনিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জনসভা, তারেক রহমান, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন