Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

২৯মে নিজের ‘দুই বেয়াইয়ের কীর্তি’ দেখবেন পপি

popy
বিনোদন ডেস্ক:
২৯মে মুক্তি পাচ্ছে পপি অভিনীত ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ছবিটি পরিচালনা করেছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন। ছবিটির কাজ শুরু হয় ২০০৭ সালে। কিন্তু ২০০৮ সালে আব্দুল্লাহ আল মামুনের প্রয়াণে অনিশ্চিত হয়ে পড়ে ছবির ভবিষ্যত। দীর্ঘদিন পর ছবিটির প্রযোজক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ছবিটি আলোর মুখ দেখছে।

এদিকে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শো-এর আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এতে উপস্থিত হবেন পপি।

পপি বলেন, ‘ভালো লাগছে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে। অনেক দিন আগে অভিনয় করা ছবিটি সবার সঙ্গে দেখতে তাই প্রিমিয়ার শো-তে উপস্থিত হবো।’

ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার, মীর সাব্বির, তুষার খান ও অধ্যাপক একে আজাদ খান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন