নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্বোধন করলো ইরান

ডেস্ক নিউজ

ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন ধরনের আরো একটি ড্রোন ও দু’টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্বোধন করেছে। ইরানি বিশেষজ্ঞরাই নিজস্ব প্রযুক্তির এসব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন। ‘জাতীয় সেনাবাহিনী দিবস’ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) এগুলোর উদ্বোধন করা হয়।

নয়া ড্রোনের নাম দেয়া হয়েছে হাজেম-থ্রি। আর দু’টি নয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি হচ্ছে, ইয়া জাহরা- থ্রি এবং অপরটি মেরসাদ-টু। এ ছাড়া আজ নতুন ধরনের একটি ভ্রাম্যমান ইলেকট্রনিক ইন্টারসেপশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে সাইয়দ-ফোরটি। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাঈলি বলেছেন, নতুন ধরনের ড্রোনটি অনেক দূরে গিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম এবং প্রয়োজনে বাড়তি ওজন বহন করতে পারে।

সেনাবাহিনী দিবস উপলক্ষে আজ দক্ষিণ তেহরানে ইমাম খোমেনি (রহ.)’র এর মাজার প্রাঙ্গনে সমরাস্ত্র প্রদর্শনী এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদসহ দেশের শীর্ষ স্থানীয় সামরিক,ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন