মহেশখালীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে মহেশখালীর কালামারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় একটি ট্যাক্সীও জব্দ করা হয়েছে।
আটকরা হল, মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুড়া এলাকার মৃত আবদুল গণির পুত্র মোক্তার আহমদ (৩২), তার স্ত্রী তাসনিমা আকতার (২৩) ও একই এলাকার জাফর আলমের স্ত্রী কামনুর নাহার (২৫)।
এসময় ২ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৫ রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়েছে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহনেওয়াজ জানান, মহেশখালীর হোয়ানক থেকে অস্ত্র নিয়ে আসার খবর পেয়ে ট্যাক্সীটি তল্লাশী চালিয়ে এসব অস্ত্র ২টি এবং কাতুর্জ সমুহ উদ্ধার করা হয়। ট্যাক্সিটি সহ ৩ জনকে গ্রেফতার করা হলেও চালক পালিয়ে গেছে। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।



















