Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে স্ত্রী হত্যার আসামি গ্রেফতার 

 বিশেষ সংবাদাতা, কক্সবাজার:
টেকনাফে স্বামীর নির্যাতনে গৃহবধু মৃত্যুর অভিযোগে স্বামী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টায় হোয়াইক্যং করাচি পাড়ায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। সোহেল স্থানীয় আবুল কালামের ছেলে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক স্বামী সোহেল পালিয়ে যায়।
নিহত গৃহবধু বেবী আক্তার (২০) কাঞ্জর পাড়ার মো. সোহেল (২৬) এর স্ত্রী। সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন