Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাঘাইছড়িতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

বাঘাইছড়ি প্রতিনিধি:

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রাজেশ রায় নামে এক ভারতীয় নাগরিকে আটক করছে বাঘাইছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার(৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় চৌমুহনী থেকে ওই ব্যক্তিকে আটকের পর বাংলাদেশী নগদ মুদ্রা ১৪৯৩ টাকা বিভিন্ন সংবাদ পত্রের শিরোমান সম্বলিত পেপার কাটিংসহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র পাওয়া গেছে।  তার পিতার নাম গ্রামের নাম বলেনি। তবে তার বাড়ি ভারতে আসাম রাজ্য বলে জানায়। আটকের পর বাঘাইছড়ি থানার হেফাজতে রয়েছে।

এব্যাপারে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল মনজুর বলেন, অবৈধভাবে অনু প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন