খাগড়াছড়ি অপহরনের মুল নায়ক তাহেরসহ দুই পরিকল্পনাকারী গ্রেফতার

1510463_233426923507388_474983431_n

মুজিবুর রহমান ভুইয়া :
তাইন্দঙের কামালের পথ ধরে পাঁচ মাসের ব্যবধানে খাগড়াছড়িতে ঘটে গেল আরো একটি অপহরণের সাজানো নাটক। অপহরণের তিন দিনের মাথায় গত ২ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে আটটার দিকে মাটিরাঙ্গা সদর থেকে উদ্ধার করা হয় খাগড়াছড়ি থেকে অপ হৃত টমটম (ইজিবাইক) চালক মো: আবু তাহের। আর এ ঘটনায় পুলিশ আবু তাহেরসহ দুই পরিকল্পনাকারীকে আটক করা হয়েছে।
 
গেল বছরের ৪ আগষ্ট বিকাল সোয়া চারটার দিকে মাটিরাঙ্গার তাইন্দংয়ের মোটর সাইকেল চালক কামাল হোসেন অপহরণের পাঁচ মাসের ব্যবধানে চলতি বছরের ৩১ জানুয়ারী রাত সাড়ে দশটার দিকে খাগড়াছড়িতে অপহৃত হয় টমটম (ইজিবাইক) চালক মো: আবু তাহের। দুটি অপহরণের ঘটনা ভিন্ন সময় ও ভিন্ন এলাকা হলেও অপহরণের দৃশ্যপট অভিন্ন।

পাহাড়ের সাম্পদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সহাবস্থান নষ্ট এবং সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি জেলা শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা টমটম (ইজিবাইক) চালক মো: আবু তাহেরের দারিদ্রতার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে নাটকটি মঞ্চস্থ করলেও পুলিশ প্রশাসনের তৎপরতায় ভেস্তে গেছে পরিকল্পনাকারীদের মূল উদ্দেশ্য। অপহৃত টমটম (ইজিবাইক) চালক মো: আবু তাহের‘র জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তার স্বীকারোক্তি মুলে পুলিশ আটক করে অপহরণ নাটকের দুই পরিকল্পনাকারীকেও।

আবু তাহেরের দেয়া স্বীকারোক্তি মূলে জানা যায়, অপহরণ নাটকের মূল চরিত্র মো. আবু তাহের খাগড়াছড়ি জেলা শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা মৃত: মো: আব্দুর রশিদ‘র পুত্র এবং সে পেশায় একজন  টমটম (ইজিবাইক) চালক। তার দারিদ্রতার সুযোগে ঐ এলাকার অপর এক টমটম চালক মনির হোসেন ও একই এলাকার বখাটে যুবক মো. হেলাল (পিচ্চি হেলাল) নামে দুই যুবক ৬০ হাজার টাকার বিনিময়ে তাকে একাজের প্রস্তাব দিলে আবু তাহের একাজে নিজের সম্মতি প্রদান করে। তারপর পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন শুক্রবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে তার নিজের টমটমটি জেলা শহরের পর্যটন মোটেল সংলগ্ন অপরাজিতা বৌদ্ধ বিহারের সামনে রেখে শান্তি পরিবহন যোগে মাটিরাঙ্গা চলে যায় আবু তাহের। পরে সে তার শ্যলককে মুঠোফোনে জানায় ৫/৬ জন পাহাড়ি যুবক তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তারপর তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেয়া হয়। এর কিছুক্ষনের মধ্যেই তার শ্যালকসহ ঘটনার ঐ দুই পরিকল্পনাকারী খাগড়াছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা টমটম চালক আবু তাহেরকে অপহরণ করেছে বলে প্রচার করতে থাকে। মুহুর্তের খবরটি পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। আর তখনই আতঙ্কেও পাশাপাশি জেলাজুড়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরী হয়।

ঘটনার দিন মাটিরাঙ্গা থেকে ঐ রাতে পায়ে হেঁটে তবলছড়ি যায় এবং পরদিন জেলার রামগড় উপজেলায় গিয়ে স্থানীয় সেনালী বোর্ডিং এ রাত্রিযাপন করে বলে অপহৃত আবু তাহের স্বীকারোক্তিতে জানায়। সবশেষে গত রবিবার (২রা ফেব্রুয়ারী) সন্ধ্যায় পুনরায় সে মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার মহাশ্মশানের পাশে রাস্তায় এসে শুয়ে থাকে এবং দুই পথচারী তাকে রাস্তার পড়ে থাকতে দেখে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এসময় তার গায়ে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে সেখান থেকে মাটিরাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা থানা ও পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়। এরপর ব্যাপক পুলিশী জিজ্ঞাসাবাদে আবু তাহেরের স্বীকারোক্তিমুলে রোববার রাতভর অভিযান চালিয়ে ঐ ঘটনার দুই পরিকল্পনাকারীকে আটক করে পুলিশ। তবে ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ঐ দুই পরিকল্পনাকারী।

খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। পাহাড়ের সম্প্রীত বিনষ্ট করতেই তারা এ নাটক সাজিয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আবু তাহের সহ দুই পরিকল্পনাকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদে সাজানো নাটকের সত্যতা মিলেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন