রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেজ ওসমান
উপজেলা প্রতিনিধি, রামু :
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেজ ওসমান রামুর বৌদ্ধ বিহার পরির্দশন করেছেন। তিনি বুধবার বেলা ১২ টায় রামুতে পৌঁছে কেন্দ্রীয় সীমা বিহারে যান। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
মন্ত্রী বিহার ঘুরে দেখেন এবং বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর সাথে মতবিনিময় করেন। পন্ডিত সত্যপ্রিয় মহাথের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পূণঃনির্মাণ ও ২৯ সেপ্টেম্বর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকার বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সমুদ্র গবেষণা ইন্সটিটিউট এর প্রকল্প পরিচালক (পিডি) মোস্তাফিজুর রহমান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে প্রবীর বড়ুয়া, দেব প্রসাদ বড়ুয়া টিপু, ছড়াকার দর্পণ বড়ুয়া, ইউপি সদস্য অরূপ বড়ুয়া কালু, ব্যোমকেশ বড়ুয়া, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব রামু উপজেলার শাখার সভাপতি সুরেশ বড়ুয়া বাঙ্গালীসহ স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দ।
পরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেজ ওসমান রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়িতে ১০০ ফুট দীর্ঘ সিংহ শয্যা বুদ্ধ মূর্তি সম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে ওই বিহারের অধ্যক্ষ করুনাশ্রী মহাথের মন্ত্রীকে স্বাগত জানান।



















