হাফছড়িতে নিজ উদ্যোগে ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

fec-image

মরন ঘাতি করোনা ভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন এলাকার গরিব অসহায় মানুষগুলো কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। আর এ অসহায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ১০০টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের উদ্যোগে হাফছড়ি এলাকার ১০০টি সুবিধাবঞ্চিত, স্বামীপরিত্যক্ত, প্রতিবন্ধি পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু সাবান) বিতরণ করেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরণকালে আব্দুল কাদের বলেন, কর্মহীন মানুষের অভাব কি তা তিনি বুঝেন। জনগণের আস্থা বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের উপর। হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এলাকার কর্মহীন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এসময় তিনি আরও বলেন, প্রতিটি পাড়া মহল্লায় জনপ্রতিনিধি ও ধনী ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে দাঁড়ান তাহলে হাফছড়ি এলাকায় কাউকে না খেয়ে মরতে হবেনা। তাছাড়া নিম্ন আয়ের মানুষ গুলোর দিকে তাকিয়ে আছে। জাতীয় এ মহামারীতে তাদের পাশে দাঁড়ানোটা এখন সকলের দায়িত্ব বলেও তিনি মনে করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন