কক্সবাজারে আরো এক নারীর করোনা শনাক্ত


কক্সবাজারে আরো একজন মহিলার করোনা শনাক্ত হয়েছে। মহেশখালীর কালারমারছড়ার ওই নারীর বয়স ২০ বছর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ লেভেল ৭৬ জনের করোনা পরীক্ষার হয়। সেখানে একজন ‘পজিটিভ’ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নজির।
এ নিয়ে এখন পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনাভাইরাস
Facebook Comment

















