রাঙ্গামাটিতে করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু


রাঙ্গামাটিতে করোনা উপসর্গ নিয়ে ৪০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানান, শনিবার দুপুরে শহরের চম্পক নগরের সরকারি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় মহিলাটি মারা যান।
তিনি চম্পকনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হবে।
তিনি আরও জানান, মারা যাওয়া মহিলাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রাঙ্গামাটিতে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এরমধ্যে ৫ জন সদরের, ১ জন লংগদুর ও বাকি ২ জন কাপ্তাইয়ের বাসিন্দা।
এপর্যন্ত করোনা শনাক্ত ২৩১ জন, সুস্থ হয়েছে ১০৩ জন, আইসোলেশনে রয়েছে ১১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

















