পেকুয়ায় মা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় রাজাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।
এতে বিশেষ অতিথি ছিলেন এনজিও সংস্থা একলাবের উপজেলা ম্যানেজার জাহিদুল আলম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অপারেটর মো: মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপির সদস্য সদস্যাগণ।
“মা দিবসের অঙ্গিকার শিশু মা নই আর” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
Facebook Comment

















