রাজস্থলীতে পরিত্যক্ত অবস্থায় জেএসএস’র সন্ত্রাসী গ্রুপের ব্যবহ্নত পোশাক ও অস্ত্র উদ্ধার

fec-image

রাঙামাটি জেলার কাপ্তাই-রাজস্থলী সীমান্ত কাকছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেএসএস’র আস্তানা থেকে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় জেএসএস এর সন্ত্রাসী গ্রুপের ব্যবহ্নত পোশাক, তিনটি মোবাইল, দুইটি ব্যাগ, ১২টি সীম কার্ড উদ্ধার করা হয়।

জানা যায়, কাপ্তাই জোন ৫৬ অটল এর অধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ সায়েম এর নেতৃত্বে  ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় রাইখালী ইউনিয়নের কাকছড়ি পাড়ায় টহলরত অবস্থায় সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ সরঞ্জামগুলো উদ্ধার করে।

কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সামসুল আরফিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে টহলে বের হলে পরিত্যক্ত অবস্থায় এলজি, পোশাক মোবাইলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে জেএসএস’র সদস্যরা পালিয়ে যায়।

বিষয়টি চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী এলজি ও সরঞ্জাম উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন