টেকনাফে ইয়াবাসহ আটক ২

fec-image

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। আটককৃতরা হচ্ছেন পৌর সভার ৭ নং ওয়ার্ড জালিয়া পাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং মৃত হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

১৫ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার সময় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইয়াবা পাচারের সিন্ডিকেটের কয়েকজন সদস্য টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তা দিয়ে ইয়াবা পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফার নেতৃত্বে গোয়েন্দা টিম শাওন টাওয়ারে অবস্থান নেয় ।

এক পর্যায়ে টেকনাফ পৌর সভার জালিয়া পাড়া ৭ নং ওয়ার্ডের মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং মৃত হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)কে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় ।

আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন