মাটিরাঙ্গায় ‘মেসি’ উন্মাদনা

15.06.2014_Matiranga-03jpg

মাটিরাঙ্গা সংবাদদাতা :

বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা মেসি উন্মাদনায় উত্তাল হয়ে উঠেছে। বিশ্বকাপ ফুটবল আসরে আর্জেন্টিনা দলের উদ্বোধনী খেলাকে সামনে রেখে আজ রেবাববার বিকালে ‘আর্জেন্টিনা সমর্থক ফোরাম, মাটিরাঙ্গার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরীর নেতৃত্বে কয়েক‘শ মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে বর্ণাঢ্য র‌্যালিটি মাটিরাঙ্গার ব্যাংকপাড়া বি-নবাব শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে মাটিরাঙ্গা পৌর ভবন হয়ে নতুনপাড়া, মুসলিমপাড়া ও চরপাড়া ঘুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

এসময় হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকের মেসি, মেসি শ্লোগানে মুখর হয়ে উঠে মাটিরাঙ্গার জনপদ। রাস্তার পাশে হাজার হাজার মানুষ দাড়িয়ে থেকে শোভাযাত্রাকে হাত নেড়ে স্বাগত জানায়।

মোটর শোভোযাত্রায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো: নুরুল আমিন নুরু, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: সাইফুল ইসলাম বাবু, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো: রুহুল আমিনসহ হাজার হাজার আর্জেন্টিনা প্রেমিক বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন ছোটন চৌধুরী, মো: মামুনুর রশিদ ও শিপন কুমার দে প্রমুখ।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করে বক্তারা খেলা চলাকালীন যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে চলতে দর্শকদের আহবান জানিয়ে বলেন, খেলা বিনোদনের অংশ। খেলাকে নিয়ে কোন সংঘর্ষ বা সহিংসতা মেনে নেয়া হবেনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন