চিৎমরম হাজি হামিদ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন


কাপ্তাই চিৎমরম হাজী মরহুম আব্দু্ল হামিদ (সাবেক মেম্বার) ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়েছে। বুধবার (১৭ আগস্ট) চিৎমরম সকাল ১০টায় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের ছেলে মো. আহমুদুল হকের সভাপতিত্বে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। বক্তব্য রাখেন চিৎমরম সমাজ পরিচালোনা কমিটির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান।
এসময় এলাকার শতাধিক অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান করেন পল্লী চিকিৎসক ডা. এনামুল হক ও ডা. সোমেন দত্ত।

















