লামায় ষাঁড়ের গুঁতোয় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামায় গৃহপালিত ষাঁড়ের গুঁতোয় জাহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে লামা বাজারের আলী মিয়া শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের মাইজ পাড়ার আবু সামার ছেলে।
স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম ও তার বাবা আবু সামা তাদের গৃহপালিত দুইটি ষাঁড় লামা বাজারে বিক্রি করতে নিয়ে যান। ষাঁড় দুটি বিক্রি না হওয়ায় রাতে বাড়ি ফিরছিলেন তারা। পথে একটি ষাঁড় জাহিদুলকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।


















