রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক


রাঙামাটি রিজিয়নের বিশেষ অভিযানে এইচকে-৩৩ (জার্মান), ম্যাগাজিন এবং এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপের আস্তানায় রাঙামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা (৩৫) ১টি এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশনসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
রাঙামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অস্ত্র উদ্ধারসহ এ ধরনের অগ্রাভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

















