পাকিস্তানের কাছে হার বাংলাদেশের, র‌্যাঙ্কিংয়ে উন্নতি সাকিব-শান্তর

fec-image

সুপার ফোর সুখকর হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারতে হলো টাইগারদের। ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯. ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান

পাকিস্তানের কাছে হারলেও আইসিসি ওয়ানডে খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নামজুল হোসেন শান্তর। রোলারদের তালিকায় সেরা দলে ঢুকেছেন সাকিব। আর ব্যাটারদের তালিকায় প্রথমবারের মতো সেরা ১০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন শান্ত।

চোটে ছিটকে যাওয়ার আগে এশিয়া কপে দারুণ ছন্দে ছিলেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে হারা ম্যাচে খেলেছিলেন অনবদ্য ৮৯ রানের ইনিংস। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানো ম্যাচে তার ব্যাট থেকে আসে ১০৪ রান। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৭৭তম স্থানে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। চার বছর ও ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ ১০০-তে উঠে এসেছেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক সাকিব বোলিংয়ে দুই ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন। গত মার্চের আয়ারল্যান্ড সিরিজের পর এবারই প্রথম বোলিংয়ে শীর্ষ দশে উঠলেন সাকিব। বোলিংয়ে তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে উঠেছেন ৪২-এ। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে ঢুকেছেন আরেক পেসার শরীফুল (৯৯)।

বোলিংয়ে এক ধাপ পেছালেও (২৯তম) অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, বাংলাদেশ, র‍্যাঙ্কিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন