কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৪ ফুট দৈর্ঘ্য অজগর অবমুক্ত


রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল এলাকায় খামারে হাঁস খেতে এসে জনতার হাতে উদ্ধার হল অজগর। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মরত প্রকৌশলী মো. ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘরে এসে ৩/৪টি হাঁস খেয়ে নেই অজগরটি পরে উদ্ধার হওয়া অজগরটি। বাসার লোকজন ও স্থানীয় জনতা রাত ৩টা হতে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা করে অজগরটি উদ্ধার করে। যার দৈর্ঘ্য ১৪ ফুট এবং ওজন ২০ কেজি। পরে কাপ্তাই দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জকে খবর দেয়া হয়।
বন বিভাগ উদ্ধার হওয়া অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে সকাল ১১ টায় অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান, রাইংখিয়ংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরি মিশু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিনসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

















