উপজেলা নির্বাচনে ভোট বর্জনের সফল করার আহ্বান

বিএনপির যৌথ সভায় সরকার পতনের আন্দোলন জোরদার করার অঙ্গীকার

fec-image

চলমান সরকার পতনের আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির যৌথ সভা হয়েছে।

সোমবার (৬ মে) বিকালে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সভায় বক্তারা বলেন, আমি ও ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের গদি তালমাতাল করছে। সরকার মূলত পালানোর নিরাপদ পথ খুঁজছে। আসন্ন উপজেলা নির্বাচনেও ৭ জানুয়ারি নির্বাচনের মতো কোন ভোটার যাতে কেন্দ্রে ভোট না যায় নেতাকর্মীদের প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোওয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোশাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্যা মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সভাপতি জেলা যুবদল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন,সাধারণ সম্পাদক জাহিদুল আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. রিয়াসাদ, সদস্য সচিব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মিরুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন