বড় ভাইকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ গেল ছোট ভাইয়ের

fec-image

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে সিফাত আলম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু সিফাত আলম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমের ছেলে।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, দুপুরে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়। এ সময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন