সাড়ে ৮ ঘণ্টায় ঢাকা থেকে ২৯ হাজারের বেশি টিকিট বিক্রি

fec-image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (৩ জুন) বিক্রি করা হয়েছে ১৩ জুনের টিকিট। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে বহির্গামী দুই অঞ্চলের মোট ২৯ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টায় সারা দেশে আন্তঃনগর ট্রেনের ৫৭ হাজার ৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে। এছাড়া শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ২৯ হাজার ২৩৩টি টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল ৪ জুন বিক্রি করা হবে ১৪ জুনের টিকিট; ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট এবং ৬ জুন বিক্রি হবে ১৬ জুনের টিকিট।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ট্রেন, বাংলাদেশ রেলওয়ে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন