রাঙামাটিতে স্কুল থেকে ফেরার পথে কাচালং নদীতে ভেসে গেল স্কুল শিক্ষার্থী

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাচালং নদীর স্রোতে ভেসে গেছে কৃতিত্ব চাকমা নামে এক স্কুলছাত্র। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (০৩ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

নিখোঁজ কৃতিত্ব মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা বলেন, মঙ্গলবার বিকেলে স্কুল শেষে কৃতিত্ব চাকমা সহপাঠীদের সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, স্কুল শিক্ষার্থী নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন