রাঙামাটিতে শিথিল কারফিউ, আটক ২

fec-image

রাঙামাটির পরিস্থিতি শান্ত থাকায় গতকাল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসক। কারফিউ শিথিল হওয়ার পর থেকে জেলার পরিস্থিতি আবারো স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি

বুধবার (২৪ জুলাই) থেকে সরকারি আদেশে অফিস-আদালত খোলায় জেলার অফিস পাড়াগুলো ব্যস্ত সময় পার করছে।

এদিকে নাশকতামূলক হামলার সন্দেহে গতকাল পুলিশ অভিযান চালিয়ে রাঙামাটি শহর থেকে জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক মো. সবুজ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খোরশেদ আলমকে আটক করেছে।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারফিউ এখনো বলবৎ রয়েছে। জটিল পরিস্থিতি সৃষ্টি হলে কারফিউ শিথিল তুলে দেওয়া হবে। তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, শিথিল কারফিউ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন