কাউখালীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, লাখ টাকা জরিমানা


রাঙামাটির কাউখালী উপজেলায় প্রশাসন অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা ন্ধ করে দিয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এলজিইডি এর সহায়তায় স্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রট মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করেছে।
বন্ধ করা ইটভাটাগুলো হলো-
কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস৷ আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস।
উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

















