চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

fec-image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রাস্তা পারাপারের সময় দেব কুমার ধর (৬০) নামে এক পথচারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নস্থ মহাসড়কের বুড়ির দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেব কুমার ধর হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধরপাড়া এলাকার বজন্দ্র কুমারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে দেব কুমার ধর নামে এক ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকানস্থ রাস্তার একপাশ দিয়ে হেঁটে অন্য পাশে যাওয়ার সময় হঠাৎ হানিফ পরিবহনের দ্রুত গতির একটি বাস ধাক্কা দেয়। ওই সময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়লে অতিরিক্ত রক্তকরণ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আরিফুল আমিন বলেন, মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দেব কুমার ধর নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের পরিবার থেকে এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন