আলীকদম পরিদর্শন করলেন বান্দরবান জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার

fec-image

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) শনিবার (৬ জুলাই) আলীকদম থানা বার্ষিক পরিদর্শন করেন। সকাল ১১টায় তিনি আলীকদম থানায় পৌঁছালে সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে শুভেচ্ছা জানান।

পুলিশ সুপারের পক্ষ থেকে আলীকদম থানার সকল কর্মকর্তা ও ফোর্সের জন্য ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। এরপর এসআই মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।

তিনি পুলিশ সুপার আলীকদম ৩১ বীর সেনা জোনের কমান্ডার বিএ ৭৬১৩ লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আলীকদম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলীকদম জোনের স্টাফ অফিসার (অপস) মেজর হাফিজুর রহমানও এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় আলীকদম উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ে আলীকদম থানার হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিনের সভাপতিত্বে এবং এসআই মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মো. নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল)।

বক্তারা আলীকদম উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তবে,পর্যটনখাতে নিয়োজিত বিভিন্ন গাড়ীর ভাড়া নির্ধারণ,পর্যটন নীতিমালা পুরোপুরিভাবে কার্যকর করা,রাত্রিকালীন টহল ও সীমান্তে চেকপোস্ট বাড়ানো,পর্যটন রেজিস্ট্রেশনের বিষয়টি সীমান্তে চেকপোস্টে সম্পাদন করা এবং মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযানের সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয়ে আলীকদম থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন।

প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার আলীকদম উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে সবার সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন