রাঙামাটি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত


মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সাংগঠনিক সংলাপ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাকে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভান্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে পার্বত্য রাঙামাটি জেলার সকল শাখা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর শফিউল আলম নিযাম, মো আবু তাহের ও মো গোলাম কাদের ।
সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানে রাঙামাটি সাংগঠনিক সমন্বয়কারী মো শহিদুল আলম আরিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ আবু আহমদ। বক্তব্য রাখেন বখতেয়ার উদ্দিন চৌধুরী।
সন্মেলনে অংশগ্রহনকারী প্রতিনিধিবৃন্দের সাথে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ জেলার সকল শাখা কমিটির কর্মকান্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন-এবং ভবিষ্যৎ কর্মকান্ডের নির্দেশনা প্রদান করেন।
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ সংলাপের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় ।
শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

















