রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কর্মসূচি

fec-image

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে তাদের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হয়।

শনিবার (০৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক এই দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, লেখক ও গবেষক শিশির চাকমা।
আলোচনাসভার পর রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাহাড়ি জনগোষ্ঠী তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজো নিপীড়ন-নির্যাতনের মধ্যে রয়েছে। তারেণ্যের জয়গানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের জনগোষ্ঠী এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন