সিন্দুকছড়িতে সুবিধাবঞ্চিত পরিবার ও শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

fec-image

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও রেখে চলেছে অনন্য ভূমিকা। এরই অংশ হিসেবে বুধবার ১৩ আগস্ট জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নানামুখী সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে রয়েছে, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙে পড়া গৃহ পুনর্নির্মাণে ঢেউটিন, অসুস্থ ও শিক্ষাখাতে ব্যয়ভার বহনে অক্ষমদের জন্য নগদ অর্থ সহায়তা, স্থানীয় ক্লাবগুলোকে ফুটবল, এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও স্টেশনারি সামগ্রি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী। এসময় জোনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপ-অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি উন্নয়ন ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের মতে, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন