মা‌টিরাঙ্গায় ত্রিপুরা কি‌শোরী ধর্ষণ মামলায় আ‌রও একজন গ্রেপ্তার

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ত্রিপুরা কি‌শোরী দলবদ্ধ ধর্ষণ মামলা ৩ নং আসামী রিমন ত্রিপুরা (২২)কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার (২৩ অ‌ক্টোবর) সকাল ১০টায় উপ‌জেলার বেলছ‌ড়ির অ‌যোদ্ধা এলাকা থে‌কে  তা‌কে গ্রেফতার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিককুল ইসলাম ।

তি‌নি জানান সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিক্সা যো‌গে পা‌লিয়ে যাওয়ার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌কে গ্রেফতার করা হয়। রিমন গোমতি উদয় কুমারপাড়া এলাকার  হেয়াসা ত্রিপুরার ছে‌লে।

এ‌দি‌কে ভুক্ত‌ভো‌গি‌কে ধর্ষণের আলামত নিরুপ‌নে খাগড়াছ‌ড়ি সদর হাসপাতালে এবং আটককৃতদের বি‌ধি মোতা‌বেক আদল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

উল্লেখ্য যে গত ২০ অক্টোবর উপজেলার অযোধ্যা এলাকায় এক কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গে‌লে স্ব জা‌তির যুবক দ্বারা জোরপূর্বক গন ধর্নেরশিকার হয়।  জানাজা‌নি হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হ‌লে ২২ অ‌ক্টোবর ভুক্তভোগির বড় বোন বা‌দি হ‌য়ে ৪‌জন ত্রিপুরা যুব‌কের না‌মে মা‌টিরাঙ্গা থানায় ধর্ষন মামলা দা‌য়ের ক‌রেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ত্রিপুরা, ধর্ষণ মামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন