রাঙ্গামাটির কাউখালীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ১

fec-image

রাঙ্গামাটির কাউখালী বাজার থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাটের দিন উপজেলার ব্যস্ততম বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি রিয়াদ (৩১), চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোটসহ মোট ২২,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সপ্তাহিক হাঁটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালামাল ক্রয় করছিলো। পরে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজারের ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সপ্তাহিক হাঁটের দিন ভোর থেকে সাধারণ পাহাড়িরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন ধরে পাইকারী ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিলো একটি চক্র। জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ি সর্বস্ব হারিয়েছে।

ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সেন্ডিকেট ধরতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তবে দুর্দান্ত জাল টাকার ব্যবসায়ীদের ধরতে পারছিলেন না। আজ সকালে এক পাহাড়ি তার দোকানে কাঁচামাল কিনতে আসলে জাল টাকা সনাক্ত হয়। পরে তাকে সঙ্গে নিয়ে সেই জাল টাকার ব্যবসায়ীকে ধরতে সক্ষম হন তারা।

এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, জাল টাকা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন