কাপ্তাই বন বিভাগের তৎপরতায় অবৈধ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার

fec-image

কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় বন বিভাগের তৎপরতায় অবৈধ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সঙ্ঘবদ্ধ কিছু লোক দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় গাছ চুরি করতে আসে। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে যায়। এই সময় সঙ্ঘবদ্ধ গাছচোরদের ধাওয়া করলে  তারা সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা কাপ্তাই পুলিশ ক্যাম্প এর  মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই,  চারজন গাছচোর দূরে রির্জাভ বনের গাছ কর্তন করছে। এসময় আমি এক রাউন্ড ফায়ার করি। ফায়ার করার পর চোরদ্বয় গাছকাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

আমরা কর্তনকৃত গাছ,নৌকাসহ উদ্বার করে অফিসে নিয়ে আসি। এ বিষয়ে বন বিভাগের নিয়ম অনুযায়ী মামলা করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বন বিভাগ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন