নির্বাচনে ২৬৮ আসনে একক প্রার্থী দিবে ইসলামী আন্দোলন

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে ২৬৮ আসন প্রার্থী দিবে বলেও জানায় দলটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ২৬৮ আসনে বৈধ প্রার্থী মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অভ্যুত্থানের পর দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থী শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ‘একটি ভোট একটি বাক্স’ বা ‘ওয়ান বক্স পলিসি’ ঘোষণা করেছিলেন। এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সাড়া দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল, মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল। সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স।

ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, আমরা আসলে কারও সহযোগী হতে চাই না। আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। স্বাধীনতা পরবর্তী নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সমঝোতার নির্বাচন, নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন-এটা আমরা চাই না, মানুষ এটা চায় না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন