বিজয়ী হলে কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান

fec-image

রাঙামাটি আসনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাইয়ে পথসভায় বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে।

রোববার সন্ধ্যা ৭টায় কাপ্তাই ৪নম্বর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজন নতুন বাজার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৪ নং ইউনিয়ন ও নির্বাচন পরিচালন কমিটির আহবায়ক হারুনর সওদাগরের সভাপতিত্বে এবং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও কাপ্তাই কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্নআহবায়ক জাকির হোসেন। এর আগে প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, চিৎমরম, ব্যাঙছড়ি,কাপ্তাই প্রজেক্ট, জেটিঘাট, শিল্পএলাকা ও শিলছড়ি পথ সভা ও জনসংযোগ করে। পথ সভা ও জনসংযোগ কালিন রাঙামাটি ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন