ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে গ্রেপ্তার ২

কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের ভোমরিয়াঘোনা বন বিটের সংরক্ষিত বনভূমির গাছ অবৈধ ভাবে কর্তন কালে দুজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান চালায় বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর এবং এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনিরকে আটক করে। এসময় হুমায়ুন কবির প্রকাশ কালু নামের তাদের আরেক সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।এসময় কর্তিত ৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল জানান, আটকদের বন আইন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

















