পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

fec-image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় টহলরত একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় পুলিশ সদস্যদের বহনকারী গাড়ির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, টহলরত পুলিশ দলকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— সদর থানার এসএইচও আজম, কনস্টেবল শাহ বাহরাম, শাহ খালিদ, হাজি মুহাম্মদ, গুলজাদা ও সাখি জাদা। কর্তৃপক্ষ নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং হামলার ধরন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে।

এদিকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, পুলিশ, ভয়াবহ বিস্ফোরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন