ইরান যুদ্ধ বন্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক

fec-image

ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক। শুধু সমর্থনই নয়, তারা বিষয়টি জরুরি মনে করেন।

যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে মত দিয়েছেন এবং এটিকে জরুরি বলে মনে করছেন। সিবিএস নিউজ ও ইউগভের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে পরিচালিত এই জরিপে তিন হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপে অংশ নেওয়াদের ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন।

অপরদিকে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ ইরানপন্থি নেতৃত্ব চান, অন্যদিকে ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না।

দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি ইচ্ছাকৃত।

এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এ ছাড়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন।

উল্লেখ্য, ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এই হামলায় দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনীসহ শীর্ষ পর্যায়ের অনেকে নিহত হন। এরপর থেকেই পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইরান, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন