কেপিএমে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলা বাগান এলাকায় বৈদ্যুতিক তারে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৯টায় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাত ১০ টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ইমরান হোসেন ইমন এর কাছ থেকে রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে প্রাণীটিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে রাতেই বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় । তিনি আরোও বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫ টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন