চিকিৎসায় আর্থিক সহায়তা চায় কাপ্তাইয়ের একটি তঞ্চঙ্গ্যা পরিবার

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড উত্তর দেবতাছড়ি বাসিন্দা ইতিস তঞ্চঙ্গ্যা অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের প্রধান ইতিস তঞ্চঙ্গ্যার জানান, বাবা অনিল তঞ্চঙ্গ্যা (৬৫), দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করেছে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে।

এরই মধ্যে নতুন করে বিপদ নেমে আসে পরিবারটিতে। ইতিস তঞ্চঙ্গ্যার স্ত্রী সান্তনা (৪৩) তঞ্চঙ্গ্যা হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ইতিস তঞ্চঙ্গ্যা।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্হা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা অসহায় পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, মানবাধিকার সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সহযোগিতার আহ্বান জানান। ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যাও পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি দেশবাসী, বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের প্রতি ইতিস তঞ্চঙ্গ্যাপরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইতিস তঞ্চঙ্গ্যার মোবাইল নাম্বার 01883416662

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্থিক সহায়তা, কাপ্তাই, চিকিৎসা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন