ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ৬

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা সহ পরোয়ানাভুক্ত ছয় আসামী গ্রেফতার হয়েছে। যার মধ্যে একজন নারীও রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দিনগত রাতে উপজেলার পৃথক স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার পোকখালী ইউপির উত্তর গোমাতলীর মৃত আবু আহমদের পুত্র জামাল উদ্দিন, ইসলামপুর ইউপির জুমনগরের নুরুল আলমের পুত্র মোঃ আরমান, জুমনগর, নাপিতখালীর মৃত ছৈয়দ আহমদের পুত্র নুরুল আলম, হাজীপাড়া পূর্ব বামনকাটার মোহাম্মদ কাশেমের পুত্র শফি আলম, জালালাবাদ ইউপির ছাতিপাড়ার রশিদ আহমদ সিকদারের পুত্র আমিরুল আজম সুজন ও ঈদগাঁও ইউপির ভোমরিয়াঘোনার মোঃ শাহজাহানের কন্যা রেখা বিবি।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে। যাদের বিরুদ্ধে সাজা সহ বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে। অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে, জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন