পানছড়িতে জাবারাং এর শিক্ষা বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়ি উপজেলায় জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এক শিক্ষা বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পানছড়ি গণপাঠাগার হল রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ফ্যাসিলেটর রূমেল মারমার সঞ্চালনায় বৃহস্পতিবার সকাল দশ’টা থেকে আয়োজিত ওয়ার্কসপে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) বিনোদন ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো: খলিলুর রহমান জাহিদ, ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, ২নং চেংঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, জাবারাং এর প্রজেক্ট কো-অডিনেটর ডালিম কুমার ত্রিপুরা ও জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প কর্মকর্তা পূর্ণ বিকাশ ত্রিপুরা।

জানা যায়, মানসম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যোগ প্রকল্পের আওতায় ডিসেম্বর’১৪ থেকে ফেব্রুয়ারী’১৫ পর্যন্ত মোট ২০ টি বিদ্যালয়ে বাৎসরিক কার্যক্রম পূণ:মূল্যায়নের লক্ষেই এই ওয়ার্কসপ। এতে প্রধান শিক্ষক, এস.এম.সি সভাপতি ও মা দলের সভানেত্রীরা অংশ নেয়।

অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা ও এস.এম.সি সভাপতি রাম চন্দ্র চাকমা। অনুষ্ঠানের শুরতেই প্রজেক্টরের মাধ্যমে বাৎসরিক বিভিন্ন তথ্যাদিও উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মূল্যবোধ লালন করে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন