প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে কাপ্তাইয়ে বৃক্ষরোপণ

fec-image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্মপরিকল্পনার অংশ হিসাবে রাঙামাটি কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বাধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বনবিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন