মাটিরাঙ্গায় জামগাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তীক মৃত্যু হয়েছে।
বুধবার ২৪জুন দুপুরের দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং থৈলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়,বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশে গাছের নিচে স্কুল বেগ রেখে জাম পাড়তে গাছে উঠে। জামপাড়ার এক পর্যায় লাল পিপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে গাছ থেকে বাঁশের বেড়ার উপর পড়ে । এতে বাঁশের বেড়া বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন বিষয়টি অবগত নয় বলে জানান, কেউ তাকে এ ব্যাপারে অবগত করেননি, অভিযোগও করেননি। তারপরও বিষয়টি খোঁজ খবর নিবেন বলে জানান তিনি।
















