রাখাইনে বিমান হামলায় খামি নারী নিহত, দুই শিশুসহ আহত ৫

fec-image

মিয়ানমার রাখাইন রাজ্যের বুথিডংয়ের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ম্রো জনগোষ্ঠীর বসতি ওয়া নেট ইয়োন গ্রামের আশপাশে গতকাল মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় একজন খামি নারী নিহত এবং ২ শিশুসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত নারী হলেন বুথিডং উপজেলার তারাগু খামি গ্রামের দাও ইয়াও থা মে (৬৪)।

আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের ৩ বছর বয়সী মাউং নে জাও লিন, ৩ বছর বয়সী মাউং আউং আউং নাইং, ১৮ বছর বয়সী মা সান্দা মে, ২৩ বছর বয়সী কো মাউং হ্লা চাও, এবং বুথিডং উপজেলার সিনফিউ তাউং গ্রামের ৪৬ বছর বয়সী উ কিয়াও থা।

স্থানীয় সূত্র জানায়, ৩ জুলাই সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ওয়া নেট ইয়োন গ্রামের আশপাশে তিনটি জেট যুদ্ধবিমান এবং একটি Y-12 বিমান থেকে ৫০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়।

এই হামলায় দাও ইয়াও থা মে বোমার স্প্লিন্টারের আঘাতে নিহত হন এবং অপর পাঁচজন গুরুতর আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ওয়া নেট ইয়োন সাইংদিন এলাকার উত্তরে অবস্থিত। এর আশপাশে পিন্নে-জি ও ফ্যাকচা নামে এলাকাও রয়েছে। তারাগু কিছুটা দূরে হলেও, আহত ব্যক্তিরা ওয়া নেট ইয়োন গ্রামেই অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন