কুতুবদিয়ায় জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি সভা


কক্সবাজারের কুতুবদিয়ায় পানিবন্দি এলাকায় জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। রবিবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে তার কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিকদের নিয়ে সভাটি করেন।
সভায় উপজেলায় ১০টি স্লুইসগেট ও বিভিন্ন সড়কে কালভার্টগুলোতে জাল বসিয়ে মাছ শিকার করায় প্রবল বৃষ্টিপাতের পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হচ্ছে। এসব গেইট মুক্ত রাখতে জরুরি পানি চলাচলের স্বার্থে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেয়া হয়।
এসময় থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এম এ ছালাম কুতুবী, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল, শফিউল আলমসহ স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
















