Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লক্ষ্মীছড়িতে বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন: ভোগান্তিতে এলাকাবাসী

nMn8o_M_ÕoÕ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মঙ্গলবার রাতে প্রচণ্ড ঝড়ে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে হাতিয়াছড়া এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা গেছে।

রাত ৯টার কিছু পর বাতাসের তীব্রতা বেড়ে গেলে বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়। এর পর থেকেই লক্ষ্মীছড়ি উপজেলায় বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। এরি মাঝে খুঁটি ভেঙে পড়ায় প্রকৃতপক্ষে কখন এই খুঁটি মেরামত করে বিদ্যুত সংযোগ দেয়া হবে তা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীছড়ি বাজার থেকে ময়ূরখীল পুলিশ ফাড়ি পর্যন্ত প্রায় ১৫টি বিদ্যুতের খুঁটি রয়েছে। মাঝামাঝি স্থানে ৩টি খুঁটি ভেঙে তার ঝুলে আছে। একটি খুটি একেবারেই সংযোগলাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও প্রচুর গাছপালাও বিদ্যুতের তারের উপর এসে পড়েছে। এর আগেও ৩/৪দিন ধরে কয়েক মিনিট বিরতি দিয়ে বার বার বিদ্যুত চলে যাওয়ার ঘটনা ঘটলেও পরে কিছুটা স্বাভাবিক অবস্থা ছিল বলা যায়।

এদিকে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ল লক্ষ্মীছড়ির হাজার হাজার বিদ্যুত গ্রহক। ধীরে ধীরে বন্ধ হতে চলছে মোবাইল ফোন। বিদ্যুত চলে যাওয়ার সাথে সাথেই টেলিটক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ফ্রিজে রাখা প্রয়োজনীয় মাছ, মাংসসহ হাসাপাতালের জরুরী প্রয়োজনীয় ওষুধ-পত্র দীর্ঘ সময় বিদ্যুত না আসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত বিভাগের কোন কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটনাস্থলে দেখা যায় নি। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলায় বিদ্যুত বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারী থাকেন না বলেও অভিযোগ রয়েছে। তাই দ্রুত জনকল্যাণে দ্রুত মেরামত করে বিদ্যুত সংযোগ দিবে এমনাটাই আশা করছে লক্ষ্মীছড়ির বিদ্যুত গ্রাহকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন