মাটিরাঙ্গার থেকে কামাল হোসেন নামে এক বাঙালী যুবককে অপহরণ করেছে উপজাতীয় সন্ত্রাসীরা
পার্বত্য নিউজ রিপোর্ট:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বান্দরসিং থেকে কামাল হোসেন(৩২) নামে এক বাঙালী যুবককে অপহরণ করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। কামাল হোসেনের পিতার নাম মোখলেস মিয়া। কামাল হোসেন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
ঘটনাস্থল থেকে পার্বত্য নিউজের মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা টেলিফোনে জানিয়েছেন, আজ দুপুর ১২ টার দিকে দুজন উপজাতীয় যাত্রী নিয়ে মাটিরাঙ্গা উপজেলার পাইন্দঙের বান্দরসিং এলাকায় ভাড়া নিযে গেলে তাকে সেখান থেকে অপহরণ করা হয়। কামালের ব্যবহৃত মোটর সাইকেলটি বান্দরসিং এলাকায় পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Facebook Comment




















আর কত করবে? ABC Radio ও প্রশাসন কি দেখে না?