Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

প্রবাসির স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

????????????????????????????????????

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি এলাকার হংসমিয়াজির পাড়ায় সৌদি প্রবাসির স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ায় ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে। আহতকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দিবাগত রাত দেরটার দিকে। আহত প্রবাসির স্ত্রীর নাম মোছাম্মদ মানিক (২৮)। তিনি কামাল হোসেনের স্ত্রী।

মোছাম্মদ মানিক অভিযোগ করেন, তার স্বামী বিদেশে থাকায় তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত একই এলাকার জাহাঙ্গীরের ছেলে মোঃ শরীফ। ঘটনার সময় রাতে তিনি প্রতিদিনের মত ২ সন্তান দিয়ে ঘুমায়। আর মধ্যরাতে শরীফ তার ঘরে ডুকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় মোছাম্মদ মানিক ও তার সন্তানেরা ঘুম থেকে উঠে যায়। আর শরীফকে আটক করে রাখার চেষ্টা করে।

কিন্তু শরীফ তাকে টর্চ লাইট দিয়ে কপাল ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মোছাম্মদ মানিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন